ফ্রান্স বিশ্বকাপ ২০২৬: খেলার সময়সূচি, বিশ্বকাপ স্কোয়াড ও টপ ফুটবলার দেখেনিন

বিশ্বকাপকে সামনে রেখে আবারও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে France national football team। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি শক্তিশালী স্কোয়াড, তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ তারকাদের সমন্বয়ে নতুন স্বপ্ন দেখছে শিরোপা জয়ের। FIFA World Cup 2026 হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে ৪৮টি দল লড়বে সেরার মুকুটের জন্য।
 
 
ফ্রান্স বিশ্বকাপ ২০২৬

 
এই পোস্টে থাকছে ফ্রান্সের খেলার সময়সূচি, বিশ্বকাপ স্কোয়াডের বিশ্লেষণ এবং দলের টপ ফুটবলারদের নিয়ে বিস্তারিত আলোচনা। France বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে রানার্সআপ হয়ে তারা আবারও প্রমাণ করেছে যে বড় টুর্নামেন্টে তারা সবসময়ই ফেভারিট।

বিশ্বকাপ ২০২৬ কোথায় হবে?


২০২৬ সালের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিনটি দেশে যৌথভাবে আয়োজিত: United States, Canada এবং Mexico। এটি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ তিনটি দেশ মিলিয়ে আয়োজন হয় এবং মোট ১৬টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান ভেন্যুগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক/নিউ জার্সির MetLife Stadium (ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ), মেক্সিকো সিটির Estadio Azteca, টরান্টো, ভ্যানকুভার, ডালাস, লস এঞ্জেলেস, হিউস্টন, আটলান্টা ও অন্য শহরগুলো।

ফ্রান্স বিশ্বকাপ ২০২৬ সময়সূচি:

 
ফ্রান্স vs সেনেগাল
তারিখ : ১৬ জুন ২০২৬
সময়: রাত - ১:৩০টা (বাংলাদেশ সময়)
 
ফ্রান্স vs TBD ২ বিজয়ী
তারিখ : ২২ জুন ২০২৬
সময়:রাত- ৩:৩০ টা (বাংলাদেশ সময়)

নরওয়ে vs ফ্রান্স
তারিখ : ২৭ জুন ২০২৬
সময়: রাত- ১:৩০টা (বাংলাদেশ সময়)

ফ্রান্স দলের সম্ভাব্য স্কোয়াড ২০২৬:


গোলকিপার
Mike Maignan (AC Milan)
Brice Samba (Rennes)
Lucas Chevalier (Paris Saint-Germain)

রক্ষণভাগ
Malo Gusto (Chelsea)
Jules Koundé (Barcelona)
Ibrahima Konaté (Liverpool)
William Saliba (Arsenal)
Dayot Upamecano (Bayern Munich)
Lucas Hernández (Paris Saint-Germain)
Théo Hernández (Al-Hilal)
Lucas Digne (Aston Villa)

মিডফিল্ড
Aurélien Tchouaméni (Real Madrid)
Eduardo Camavinga (Real Madrid)
Adrien Rabiot (AC Milan)
Manu Koné (AS Roma)
N’Golo Kanté (Al-Ittihad)
Warren Zaïre-Emery (Paris Saint-Germain)
Désiré Doué (Paris Saint-Germain)

ফরোয়ার্ড
Kylian Mbappé (Real Madrid)
Ousmane Dembélé (Paris Saint-Germain)
Michael Olise (Bayern Munich)
Bradley Barcola (Paris Saint-Germain)
Rayan Cherki (Manchester City)
Maghnes Akliouche (Monaco)
Khéphren Thuram (Juventus)
Hugo Ekitike (Liverpool)

২০২৬ সালের আগে নতুন তরুণ খেলোয়াড় যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ফ্রান্স দলের ২০২৬ বিশ্বকাপ কোচ:


Didier Deschamps বর্তমানে France national football team এর প্রধান কোচ এবং আধুনিক ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে নতুন উচ্চতায় নিয়ে যান এবং FIFA World Cup 2018 জিতিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেন। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয় করা বিরল কৃতিত্ব তার ঝুলিতে রয়েছে। অভিজ্ঞতা, কৌশল ও নেতৃত্বগুণের জন্য ২০২৬ বিশ্বকাপেও তার ওপরই ভরসা রাখছে ফ্রান্স।

ফ্রান্স দলের টপ ফুটবলার:


কিলিয়ান এমবাপ্পে
বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড। গতি, গোল করার দক্ষতা ও বড় ম্যাচে পারফরম্যান্স তাকে দলের মূল ভরসা করে তুলেছে।

গ্রিজম্যান
মিডফিল্ড ও আক্রমণে সমান দক্ষ। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য বড় সম্পদ।

মাইক মেনিয়ান
গোলরক্ষক হিসেবে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে চলেছেন।

শেষ কথা: সবমিলিয়ে, ফ্রান্স বিশ্বকাপে আবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামতে প্রস্তুত। তরুণ তারকার উজ্জ্বলতা, অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্ব এবং বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স সবকিছু মিলিয়ে সমর্থকদের প্রত্যাশা এবারও আকাশচুম্বী। FIFA World Cup 2026 এ ফ্রান্স কতদূর যাবে, তারা কি তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
Previous Post
No Comment
Add Comment
comment url