নেদারল্যান্ডস বিশ্বকাপ ২০২৬ সময়সূচী ও স্কোয়াড | Netherlands Squad 2026

ফুটবল বিশ্বে নেদারল্যান্ডস এমন এক দলের নাম যারা বারবার নান্দনিক খেলা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ডাচরা আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামছে। কোচ রোনাল্ড কোম্যানের অধীনে একটি শক্তিশালী দল নিয়ে এবার শিরোপার খরা কাটানোর লক্ষ্য তাদের। এই দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
 
নেদারল্যান্ডস দলের বিশ্বকাপ ২০২৬

২০২৬ বিশ্বকাপের মূল আসরে নেদারল্যান্ডস গ্রুপ "এফ" এ স্থান পেয়েছে। এই গ্রুপে তাদের মুখোমুখি হতে হবে এশিয়ার অন্যতম শক্তি জাপান ইউরোপের প্রতিপক্ষ সুইডেন এবং আফ্রিকার লড়াকু দল তিউনিসিয়ার। ফুটবল বিশ্লেষকদের মতে এটি একটি ভারসাম্যপূর্ণ গ্রুপ যেখানে ডাচরা ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

গ্রুপ পর্বের ম্যাচের বিস্তারিত সময়সূচী:


নেদারল্যান্ডস বনাম জাপান
বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০২৬ সালের ১৫ জুন। ডালাস স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে এশিয়ার সেরা দল জাপান। বাংলাদেশ সময় বিকেল রাত ২টায় অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডস বনাম সুইডেন
দ্বিতীয় ম্যাচটি হবে ২০ জুন হিউস্টন স্টেডিয়ামে সুইডেনের বিরুদ্ধে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ম্যাচটি শুরু হবে রাত ১১ টায়।

নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে কমলা বাহিনী। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোড় ৫টায়। জেতারব জন্য প্রাণপণ চেষ্টা করবে। 

বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের স্কোয়াড:


গোলরক্ষক
রোনাল্ড কোম্যান অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড সাজিয়েছেন। দলে গোলরক্ষক হিসেবে থাকছেন বার্ট ভারব্রুগেন মার্ক ফ্লেকেন এবং জাস্টিন বাইলো।

ডিফেন্স
রক্ষণভাগ বা ডিফেন্সে দলটির সবচেয়ে বড় শক্তি হলো অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তার সাথে থাকছেন ম্যানচেস্টার সিটির নাথান আকে ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস এবং টটেনহ্যামের মিকি ফন ডি ভেন। এছাড়া জেরেমি ফ্রিম্পং এবং স্টেফান ডি ফ্রাইয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রক্ষণ সামলাবেন।

মিডফিল্ড
মধ্যমাঠে বা মিডফিল্ডে ডাচদের ভরসা হিসেবে আছেন জাভি সিমন্স তিজানি রেইন্ডার্স এবং তিউন কুপমেইনার্স। লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চ এবং জোয়ি ভীরমান মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবেন।

ফরোয়ার্ড
আক্রমণভাগে বা ফরোয়ার্ড লাইনে থাকছেন কোডি গাকপো মেমফিস ডিপাই এবং ডনিয়েল মালেন। এছাড়া গোল করার দক্ষতায় দলে ডাক পেয়েছেন জশুয়া জিরকজি এবং ভাউট ভেঘোর্স্ট।

ডাচ দলের শক্তিমত্তা ও সম্ভাবনা:


নেদারল্যান্ডস দলের প্রধান শক্তি তাদের ডিফেন্স এবং মাঝমাঠের পাসিং ফুটবল। ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে রক্ষণভাগ যেকোনো শক্তিশালী আক্রমণভাগকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জাভি সিমন্স এবং কোডি গাকপোর গতি প্রতিপক্ষের জন্য বড় ভয়ের কারণ। তবে বড় টুর্নামেন্টের নক-আউট পর্বে স্নায়ুচাপ সামলানো এবং একজন প্রথাগত স্ট্রাইকারের অভাব তাদের কিছুটা ভোগাতে পারে।
 
শেষ কথা: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নেদারল্যান্ডস দলের জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। দলটির আক্রমণাত্মক খেলার কৌশল এবং রক্ষণভাগের শক্তি তাদের শিরোপা জয়ের অন্যতম দাবিদার করে তুলেছে। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা এবং মাঠের লড়াইয়ে যারা সেরাটা দেবে তারাই শেষ পর্যন্ত হাসবে। ডাচ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় দলের হাতে সোনালী ট্রফিটি দেখার জন্য।

নেদারল্যান্ডস দলের বিশ্বকাপ যাত্রা এবং তাদের প্রতিটি ম্যাচের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আপনার কি মনে হয় এবার কি নেদারল্যান্ডস তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জিততে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পোস্টটি ভালো লাগলে ফেসবুক ও টুইটারে শেয়ার করে অন্য ফুটবল প্রেমীদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ ফুটবল প্রিয় বন্ধুরা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url