নেইমার কি এবার বিশ্বকাপে খেলবেন? জেনেনিন বিস্তারিত - Neymar World Cup 2026
নেইমারের ক্যারিয়ারের ঝলক:
নেইমার দা সিলভা স্যান্তোস জুনিয়র, যিনি ২০১০ সাল থেকে ব্রাজিলিয়ান ফুটবলের প্রাণ হয়ে উঠেছেন। বার্সেলোনায় মেসির সঙ্গে জুটি, পিএসজিতে ইউরোপ মাতানো এবং সর্বশেষ সৌদি আরবে আল হিলালের হয়ে খেলছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের নাম তুলেছেন তিনি।
নেইমার এর বিশ্বকাপ সংক্ষিপ্ত ইতিহাস:
নেইমারের বিশ্বকাপ যাত্রা শুরু ২০১৪ সালে। ঘরের মাঠে স্বপ্নভঙ্গ, ২০১৮ তে বেলজিয়ামের বিপক্ষে বিদায়, আর ২০২২ এ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই হৃদয়ভাঙা পেনাল্টি। তিনটি বিশ্বকাপ তিনটি গল্প, কিন্তু ট্রফি অধরা। তবুও, প্রতিটিতেই নেইমার ছিলেন ব্রাজিলের হয়ে আলোচনার কেন্দ্রে।
নেইমারের ইনজুরি সংকট:
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হলো বিভিন্ন সময়ে বারবার ইনজুরি। এর কারণে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারেননি। হাঁটুর গুরুতর ইনজুরি তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছে। এখন প্রশ্ন, এই চোট কাটিয়ে কি তিনি ২০২৬ বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফিরতে পারবেন?
নেইমারের বয়স ও ফিটনেস:
২০২৬ সালে নেইমারের বয়স হবে ৩৪ বছর। অনেকেই বলছেন, মেসি যদি ৩৫ বছরে বিশ্বকাপ জিততে পারেন, নেইমারও পারবেন। তবে ফিটনেস ধরে রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্রাজিল দল এখন অনেক তরুণমুখী। তাই টিকে থাকতে হলে নেইমারকে প্রমাণ করতে হবে তিনি এখনো সেই "নেইমার"।
ব্রাজিল দলের চাহিদা:
ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্তোনি ব্রাজিলের দলে প্রতিভার অভাব নেই। তবে বড় ম্যাচে অভিজ্ঞতা, নেতৃত্ব, এবং চাপ সামলানোর ক্ষমতা একমাত্র নেইমারই দিতে পারেন। যদি তিনি ফিট থাকেন, কোচরা তাকে বাদ দিতে চাইবেন না।
নেইমারের নিজের বক্তব্য:
এক সাক্ষাৎকারে Neymar JR বলেছিলেন, “আমি জানি না ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। তবে ফুটবল আমার ভালোবাসা। যদি শরীর সাড়া দেয়, তাহলে খেলবো।” এই কথায় ফুটবলপ্রেমীদের মধ্যে আশার আলো জেগেছে। ব্রাজিল ফ্যানরাও চাও নেইমার ২০২৬ বিশ্বকাপ খেলুক।
নেইমার কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?
২০২৬ ফিফা বিশ্বকাপে কি তবে দেখা মিলবে নেইমার ম্যাজিকের? এক কথায় উত্তর হলো, হ্যাঁ, মাঠে তিনি নামছেন। তবে আসল প্রশ্ন অন্য জায়গায়, তিনি কি প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে থাকবেন, নাকি খেলবেন কেবল খণ্ডকালীন সময়ের জন্য? ব্রাজিলের অফিশিয়াল স্কোয়াডে তাঁর জায়গা পাওয়াটা নিশ্চিত হলেও সাম্প্রতিক সময়ের চোট আর মাঠের বাইরে কাটানো লম্বা বিরতির বিষয়টি এড়ানো যাচ্ছে না। তাই স্কোয়াডে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন ঘটলেও মূল ম্যাচগুলোতে তাঁর ভূমিকা কতটা দীর্ঘ হবে, তা পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক ফিটনেস এবং কোচের রণকৌশলের ওপর।
সবকিছু নির্ভর করবে তিনটা বিষয়ের উপর-
- তার শারিরিক ফিটনেস
- বর্তমান ফর্ম ও
- রোল অ্যাকসেপ্টেন্স
শেষ কথা: নেইমার কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে? এর উত্তর আজ নিশ্চিত নয়, তবে আশা এখনো চলে যায়নি। কারণ, ফুটবল তাকে ভালোবাসে, বিশ্ব ফুটবলবাসী তাকে চায়। যদি ভাগ্য, ফিটনেস ও আত্মবিশ্বাস তার পক্ষে থাকে, আমরা আবার দেখতে পারবো ব্রাজিলের জার্সিতে নেইমারের পায়ের জাদু। নেইমার, ফিরে এসো! ফুটবল এখনো তোমার অপেক্ষায়। নেইমার ফ্যান হয়ে থাকলে পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

Osadharon
এবারের বিশ্বকাপে আমার পছন্দের দল ব্রাজিলেই জিতবে।। লাভ ইউ নেইমার
Amra cai Neymar kheluk
বস মানেই আগুন
Boss is boss