বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সময় | FIFA World Cup 2026 Bangla
ফিফা বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচের বাংলাদেশ সময় (BST) তারিখ, সময়, ভেন্যু ও বিস্তারিত তথ্য এক জায়গায় জানুন। বিশ্বকাপ মানেই ফুটবলের সবচেয়ে বড় উন্মাদনা! ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বড় আসর, ৪৮টি দেশ, ১০৪টি ম্যাচ, তিনটি দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র এর মিলিত আয়োজনে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব বসবে!
সবাই জানতে চায়, বিশ্বকাপ ২০২৬ কোথায় শুরু হবে? কখন উদ্বোধনী ম্যাচ? আর ফাইনাল কখন ও কোন সময় হবে? এই পোস্টে আমরা ঠিক সেই উত্তরের খুঁজে নেব বাংলাদেশ সময় (BST) অনুযায়ী। তাহলে প্রস্তুত হয়ে যান সেই উত্তেজনাপূর্ণ দিনগুলো নিয়ে! আশাকরি পোস্টটি ভালো লাগবে।
বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট না! এটা স্মৃতি, এটা অনুভূতি, এটা রাত জাগা
ভালোবাসা। ২০২৬ সালের জুন থেকে জুলাই এই সময়টা ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে
রাখুন। কারণ উদ্বোধনী ম্যাচের প্রথম থেকে ফাইনালের শেষ বাঁশি প্রতিটা
মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ সময় শুরু ও শেষ:
শুরু: ১১ জুন ২০২৬
শেষ: ১৯ জুলাই ২০২৬
মোট সময়কাল: ৩৯ দিন
বাংলাদেশ সময় (BST) এ গুরুত্বপূর্ণ:
যেহেতু বিশ্বকাপ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে, স্থানীয় সময় (ET) ও BST এর মধ্যে সাধারণত ১০‑১১ ঘণ্টা পার্থক্য থাকে। তাই খেলাগুলো বাংলাদেশে এই সময়গুলিতে দেখা যাবে:
- উদ্বোধনী ম্যাচ- রাত ১:০০ টা (BST)
- ফাইনাল ম্যাচ- রাত ১:০০ টা (BST)
বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে:
- টিভি: T Sports, Gazi TV ইত্যাদি
- অনলাইন: Toffee, Rabbithole BD
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ:
FIFA World Cup 2026 Opening Match
উদ্বোধনী ম্যাচের তথ্য-
তারিখ: ১১ জুন ২০২৬
ম্য়াচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
স্থান: আজতেকা স্টেডিয়াম - মেক্সিকো সিটি
বাংলাদেশ সময়: রাতে ১:০০ টা (BST)
এটাই হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ - যেখানে সারা পৃথিবীর নজর থাকবে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উপর।
উদ্বোধনী ম্যাচের তথ্য-
তারিখ: ১১ জুন ২০২৬
ম্য়াচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
স্থান: আজতেকা স্টেডিয়াম - মেক্সিকো সিটি
বাংলাদেশ সময়: রাতে ১:০০ টা (BST)
এটাই হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ - যেখানে সারা পৃথিবীর নজর থাকবে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উপর।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ:
FIFA World Cup 2026 Final
ফাইনাল ম্যাচের তথ্য
তারিখ: ১৯ জুলাই ২০২৬
স্থান: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
বাংলাদেশ সময়: রাতে ১:০০ টা (BST)
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত লড়াই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে বিশ্বের সেরা দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে ট্রফি জয়ের জন্য। এ হচ্ছে সেই দিন, যেদিন ফুটবল বিশ্ব দাপিয়ে উঠে, যেখানে কোটি লোকের চোখ থাকবে স্ক্রিনের দিকে, যারা স্বপ্ন দেখে তাদের প্রিয় দলকে বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখে। প্রতিটি ম্যাচ গ্রুপ পর্যায়, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে শুরু করে GRAND FINAL সবই দর্শকদের হৃদয় জড়িয়ে রাখবে। এই সময় বাংলাদেশ থেকে দেখার জন্য রাতের সময়ই গুরুত্বপূর্ণ, তাই পূর্ব পরিকল্পনা করে রাখা উত্তম।
ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানিসহ সকল ম্যাচের সময়সূচী ইতিমধ্যে আমারফুটবল ডটকমে দেয়া হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন।
ফিফা বিশ্বকাপে এশিয়ার ভক্তদের আবেগ:
বিশ্বব্যাপী ফুটবলভক্তরা দীর্ঘ অপেক্ষার পর এই মুহূর্তের অপেক্ষায় আছে। ২০২২ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে ২০২৬ এর উত্তেজনা বেড়েই চলেছে। এবার আরও বড় ফরম্যাট, ৪৮ দল এবং এমন প্রাণবন্ত ভেন্যুতে খেলা হবে, যেখানে ইতিহাসের নাম লেখা হবে নতুন করে।
শেষ কথা: ফিফা বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচের তারিখ, সময় ও ভেন্যু জেনে নিন বাংলাদেশ সময় অনুযায়ী। সম্পূর্ণ সূচি, বিশ্লেষণ ও আবেগি ফুটবল প্রিভিউ এক জায়গায়।ফিফা বিশ্বকাপ ২০২৬ এটি শুধু খেলা নয়, খেলার বাইরে একটি অনুভূতি, একটি স্বপ্ন, একটি উৎসব! ১১ জুন উদ্বোধনী ম্যাচে যখন মাঠে প্রথম সাউন্ড বাজবে, তখন স্বপ্নেরা ফিরে আসবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে। আর ১৯ জুলাই ফাইনাল ম্যাচে বিশ্বের সেরা দল ট্রফি উঁচিয়ে দেখাবে তাদের ক্ষমতা।

এই বাবের বিশ্বকাপ ফুটবল জমকালো আয়োজনের মাধ্যমে শুরু এবং শেষ হবে🔥
আর অপেক্ষা করতে পারছি না। এবার খেলা হবে😎💪
আমার প্রিয় দল আর্জেন্টিনা
Amar Favourite Team Hosse Brazil🇧🇷